বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইজেরিয়ায় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত ২৭

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২২১ Time View

আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তরাঞ্চলের কাটসিনা রাজ্যে ফজরের নামাজের সময় ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ভোরে মালুমফাশি এলাকার প্রত্যন্ত উঙ্গুয়ান মানতাউ গ্রামে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য মসজিদে জড়ো হয়েছিলেন। এ সময় বন্দুকধারীরা হঠাৎ এলোপাতাড়ি গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এমন হামলার ঘটনা ঘটে। সাধারণত পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানির সীমিত প্রাপ্যতা নিয়ে সংঘর্ষের জেরেই এসব সহিংসতা দেখা দেয়। গত জুনে দেশটির উত্তর-মধ্যাঞ্চলে অনুরূপ এক হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

এদিকে রাজ্যের কমিশনার নাসির মুয়াজু জানিয়েছেন, মঙ্গলবারের রক্তক্ষয়ী হামলার পর উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে ভবিষ্যতে আর কোনো হামলা ঠেকানো যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category