বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী দক্ষিণ আমেরিকায় রপ্তানি বাড়াতে উদ্যোগ, তিন মাসে আয় ১৯ কোটি ৫২ লাখ ডলার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৭৩ ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী ফ্রান্স থেকে আলবেনিয়া, বিক্ষোভে উত্তাল ইউরোপ পদত্যাগের ঘোষণা দিলেও আমি ভুল করিনি: ইশরাক পূজামণ্ডপ পরিদর্শনে তিন বিভাগ সফরে প্রধানমন্ত্রী ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে দেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত দুজন

নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, আহত ২২

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৬৪ Time View

মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন ব্রিজে ধাক্কা খাওয়ায় অন্তত ২২ জন আহত হয়েছেন, যার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মেক্সিকান নৌবাহিনীর বরাত দিয়ে রোববার (১৮ মে) এই তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে দেখা যায়, শনিবার সন্ধ্যায় যখন জাহাজটি বিশ্বখ্যাত এই সেতুটির নিচ দিয়ে পার হচ্ছিল, তখন কুয়াউথেমক নামের জাহাজটির উঁচু মাস্তুল সেতুর সাথে ধাক্কা খায়।

মাস্তুলের কিছু অংশ ভেঙে গিয়ে জাহাজের ডেকের উপরে পড়ে, তখন মাস্তুলের ওপর দাঁড়িয়ে থাকা কয়েকজন ক্রু আহত হয়েছেন। নিউ ইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ (এনওয়াইসিইএম) জানায়।

এ বিষয়ে নিউ ইয়র্কের মেয়র বলেছেন, ব্রুকলিন ব্রিজের কোনো ক্ষতি হয়নি। তবে মেক্সিকান নৌবাহিনী নিশ্চিত করেছে যে, জাহাজটির ক্ষতি হয়েছে এবং তারা ঘটনাটি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category