রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে নারীদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু সিডনি বাঙ্গালী কমিউনিটি ইনক.-এর আয়োজনে আগামীকাল মিন্টো ইনডোর স্পোর্টস সেন্টারে ‘ঈদ এক্সিবিশন ২০২৬’ আজ মধ্যপ্রাচ্যগামী যেসব ফ্লাইট চালু আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস ঐতিহাসিক ৭ মার্চ আজ: স্বাধীনতার ডাকের স্মরণে জাতি ক্যাম্বেলটাউনে মেয়রের আয়োজনে রমজানের ইফতার, অংশ নিলেন বিভিন্ন কমিউনিটির মানুষ রাশমিকার বিয়েতে নজর কাড়ল ৩ কেজি সোনার গয়না রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০ সিডনির ওরান পার্কে আন্তর্জাতিক নারী দিবস এবং ঈদুল ফিতর উপলক্ষে আয়োজন করা হচ্ছে “‌হেনা অ্যান্ড হেরিটেজ – ঈদ আল ফিতর ২০২৬”

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত শতাধিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ২৫৩ Time View

গাজায় গত চার মাসের বেশি সময় ধরে ইসরাইলি আগ্রাসন অব্যাহত আছে। চারদিক থেকে অবরূদ্ধ করে রেখেছে ইসরাইল। হামলায় বাড়ি-ঘর থেকে শুরু করে সরকারি অবকাঠামো কোনো কিছুই বাদ যায়নি। এই পরিস্থিতিতে সেখানে সৃষ্টি হয়েছে দুর্ভিক্ষ। খাবারের জন্য চারদিকে কেবলই হাহাকার। ক্ষুধার জ্বালা মেটাতে একটু ত্রাণের খাবারের আশায় লাইনে দাঁড়িয়েছিলেন ফিলিস্তিনিরা। কিন্তু ইসরাইলের নিষ্ঠুর বাহিনী এসব মানুষদেরও ছাড় দেয়নি। প্রকাশ্যে গুলি করে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।

যুক্তরাষ্ট্র এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছে। অথচ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবে বারবার ভেটো দিয়ে আসছে দেশটি। বিশ্ব নেতারা এই ভেটোকে গণহত্যার লাইসেন্স হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আর ইসরাইলি সেই কাজটিই আন্তর্জাতিক চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করে যাচ্ছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জানিয়েছেন, ত্রাণের বহরে হামলা খুবই আশ্চর্যজনক ঘটনা। তারা বিষয়টি খতিয়ে দেখছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category