বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ বিধ্বস্তে ১৭৯ জন নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৯ Time View

দক্ষিণ কোরিয়ার মুয়ান বিমানবন্দরে ১৮১ যাত্রী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্তে ১৭৯ জন নিহত হয়েছে। এতে বেঁচে আছেন শুধু দুইজন।

রোববার (২৯ ডিসেম্বর) দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রোববার জেজু এয়ারের পরিচালিত একটি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি ১৭৫ যাত্রী ও ছয়জন ফ্লাইট অ্যাটেনডেন্ট নিয়ে থাইল্যান্ড থেকে এসেছিল।

এদিকে বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে উড়োজাহাজটিকে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যেতে এবং একটি দেওয়ালে গিয়ে বিধ্বস্ত হতে দেখা যায়।

বিধ্বস্ত হওয়ার পরপরই উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সর্বাত্মক উদ্ধার প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। তার চিফ অব স্টাফও এই ঘটনা নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। পাখির সঙ্গে সংঘর্ষের জেরে ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category