বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যুদ্ধবিরতির পর স্বস্তি নিয়ে বাড়ি ফিরছেন বাস্তুচ্যুত বাসিন্দারা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৫২ Time View

ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই দক্ষিণ লেবাননের বাসিন্দারা তাদের বাড়ি ফিরতে শুরু করেছে। যদিও এই যুদ্ধবিরতি লড়াইয়ের স্থায়ী সমাধান ঘটাবে কী না তা নিয়ে উদ্বেগ থাকলেও দেশটির বাসিন্দাদের মধ্যে ছিলো স্বস্তি।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, স্থানীয় সময় বুধবার (২৭ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণ লেবাননের বাসিন্দারা আনন্দের সঙ্গে তাদের বাড়ি ফিরতে শুরু করেছে।
এতে রাজধানী বৈরুতের সঙ্গে দক্ষিণাঞ্চলের সংযোগকারী মহাসড়কে জ্যাম লেগে যায়। বাসিন্দারা গাড়ির ওপরে তাদের জিনিসপত্র নিয়ে ফিরছিল। গাড়ির তীব্র চাপে বন্দর নগরীর সিডনের উত্তর দিকের প্রবেশপথে যান চলাচল বন্ধ হয়ে যায়। কেউ কেউ আবার মোটরসাইকেলে করে উপকূলীয় শহর টায়ারে ফিরতে শুরু করে।

যুদ্ধবিরতি কার্যকরে দায়িত্বপ্রাপ্ত লেবাননের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে সেনা মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এছাড়া, ইসরায়েলি সেনা প্রত্যাহার সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত নিজ এলাকায় ফিরে না যেতে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের প্রতি অনুরোধ জানিয়েছে তারা।
এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছে। হিজবুল্লাহও ইসরায়েলে পাল্টা রকেট ছুড়েছে।

উল্লেখ্য, গত অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ৮২৩ জন নিহত ও ১৫ হাজার ৮৫৯ জন আহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category