বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা দিল্লিতে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সারাদেশে ধাপে ধাপে ‘ফ্যামিলি কার্ড’ বিস্তারে প্রধানমন্ত্রীর নির্দেশ দেশের ৮ জেলায় ভারী বৃষ্টিতে বন্যা হতে পারে গ্রেফতার মেজর মোজাফফরের বিচার হবে সেনা আদালতে দেশপ্রেম-সততার সঙ্গে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানে আধাসামরিক বাহিনীর ওপর হামলা, নিহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আধাসামরিক বাহিনীর একটি তল্লাশিচৌকিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর হামলায় সাত সেনা নিহত হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, শনিবার (১৬ নভেম্বর) ভোরে বেলুচিস্তান প্রদেশের কালাত জেলায় এই হামলা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় কয়েক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে বাহিনীর আরও ১৮ জন সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা হাবিব-উর-রহমান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই হামলার নিন্দা জানিয়েছেন।
হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। গোষ্ঠীটি এক ইমেইলে দাবি করেছে, তাদের যোদ্ধারাই এই হামলা চালায়।

সাম্প্রতিক সময়ে নিজেদের কার্যক্রম তীব্রতর করেছে বিএলএ।

এর আগে, গত সপ্তাহে একটি আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে বিএলএ। পাকিস্তানি সেনাদের লক্ষ্য করে রেলস্টেশনে ওই হামলা চালানো হয়। ছুটিতে বাড়ি ফেরার জন্য ট্রেনে উঠার মুহূর্তে চালানো ওই হামলায় ২৭ জন নিহত হন। তার মধ্যে ১৯ জন ছিলেন সামরিক বাহিনীর সদস্য।

গত মাসে করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে একটি আত্মঘাতী হামলায় দুই চীনা প্রকৌশলী নিহত হয়েছিলেন। সেই হামলার দায়ও বিএলএ স্বীকার করেছে।

বিএলএ-সহ একাধিক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তানে একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিগত কয়েক দশক ধরে লড়াই করে আসছে। প্রদেশটির খনিজ ও প্রাকৃতিক সম্পদের বৃহত্তর অংশের অধিকার নিশ্চিত করতে তারা সার্বভৌমত্বের দাবি করে থাকে। আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এই অঞ্চলেই অবস্থিত গোয়াদ্বার বন্দর। এটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর এটি।

চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত এই সিপিইসি প্রকল্প। এই প্রকল্পে ৬৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category