বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগের খবরে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার দিল্লিতে শিক্ষার্থী আন্দোলনে বাড়ছে জনসমর্থন রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই শারদীয় উৎসবকে ঘিরে সিডনিতে বর্ণাঢ্য ‘শারদীয় এক্সিবিশন’ ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন এক বছর মেয়াদি ওমরাহ ভিসা চালু করছে সৌদি আরব বাহরাইন ও কুয়েতে ফের ইরানের হামলা

গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩৯৪ Time View

উত্তর গাজায় ইন্দোনেশিয়া পরিচালিত একটি হাসপাতালে ইসরায়েলি সেনারা হামলা করলে অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার ইসরায়েলি সেনারা ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইন্দোনেশিয়ান হাসপাতালের সামনে এসে উপরতলা লক্ষ করে ভারী অস্ত্র দিয়ে হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

শনিবার (১৯ অক্টোবর) ফিলিস্তিনের স্বাস্থ্যকর্মীদের বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি (এএ) এ খবর জানায়।

খবরে বলা হয়, শনিবার উত্তর গাজায় ইন্দোনেশিয়ান একটি হাসপাতালের উপরতলা লক্ষ করে ইসরায়েলি সেনারা হামলা করলে অন্তত ৬ জন নিহত হয়েছেন এবং এ হামলায় আরো অনেকেই আহত হয়েছেন।

গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, উত্তর গাজায় ইন্দোনেশিয়ার একটি হাসপাতালের উপরতলা লক্ষ করে ইসরায়েলি সেনারা ভারী অস্ত্র দিয়ে হামলা চালানোর সময় ৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। হামলার কারণে হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে যাদের জরুরিভিত্তিতে অক্সিজেন দেওয়ার প্রয়োজন ছিল, তা দেওয়া সম্ভব হয়নি।

হাসপাতালের পরিচালক মারওয়ান সুলতান জানিয়েছেন, ইসরায়েলি হামলার কারণে ৬ জন নিহত হওয়ার পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন। এ সময় ১০ জন রোগীকে জরুরি অক্সিজেন সেবা দেওয়া সম্ভব হয়নি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে।

অন্যদিকে, মেডিকেল সূত্রে জানা গেছে, গাজার তুবার অঞ্চলের জাবালিয়া শরণার্থী শিবিরে আকাশপথে ইসরায়েল হামলা করলে ৪ জন নিহত এবং আরো ১৫ জন আহত হয়েছেন।

অন্য আরেকটি ঘটনায় জাবালিয়ার সাঈদী পরিবারের বাসভবন লক্ষ করে ইসরায়েল হামলা করলে ২ জন নিহত এবং ৭ জন আহত হয়েছেন বলে ফিলিস্তিন সিভিল ডিফেন্স নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category