শনিবার, ০৯ মে ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শুভেন্দুর শপথের মঞ্চে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানালেন মোদি গাজীপুরে প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা নতুন প্রজন্মকে রবীন্দ্রচর্চায় সম্পৃক্ত করতে ভূমিকা রাখতে হবে : টুকু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী আজ ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মধ্যপ্রাচ্যের সংকটের অবসান ঘটাবে: কাতারের প্রধানমন্ত্রী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয়ে সরকার প্রস্তুত: শিক্ষামন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ১২ শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়াকে ২ উইকেটে হারাল ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ Time View

অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলকে বেসরকারি টেস্টে হড্ডাহাড্ডি লড়াই করে হারাল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। চতুর্থ ইনিংসে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় সোহম পটবর্ধনের দল। শেষ পর্যন্ত ২ উইকেটে জয় পেলেন ভারতীয়েরা। যদিও চার দিনের ম্যাচ তিন দিনেই জিতে নিয়েছেন পটবর্ধনেরা।
প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার ছোটরা তোলেন ২৯৩ রান। জবাবে ভারত করে ২৯৬ রান। চেন্নাইয়ের ২২ গজে দ্বিতীয় ইনিংসে সফরকারীরা তোলে ২১৪ রান। ফলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২১২। রান তাড়া করতে নেমে একটা সময় ১১৩ রানে ৫ উইকেট হারায় ভারতের ছোটরা। সাত নম্বরে নামা নিখিল কুমারের অপরাজিত ৫৫ রানের ইনিংসে ভর করে জয় ছিনিয়ে নেয় ভারতের অনূর্ধ্ব ১৯ দল। এ ছাড়া ভাল খেলেন তিন নম্বরে নামা নিত্য পাণ্ড্য। তিনি ৫১ রান করেন। কেপি কার্তিকেয় খেলেন ৩৫ রানের ইনিংস। শেষ দিকে নিখিলকে সঙ্গ দেন সম্রাট নাগরাজ (১৯)। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২১৪ রান তুলে ম্যাচ জিতে নিয়েছে ভারতের ছোটরা। অস্ট্রেলিয়ার অ্যাডেন ওকোনর ২৭ রানে ৪ উইকেট নেন। ৭৫ রানে ৩ উইকেট বিশ্ব রামকুমারের।

মঙ্গলবার দিনের শেষে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ১৯ দলের রান ছিল ৪ উইকেটে ১১০। কেউই তেমন বড় রান পাননি বুধবার। ওকোনরের ৩৫ রান এবং হেডেন শিলারের অপরাজিত ২৩ রানের ইনিংসে ভর করে ভারতের অনূর্ধ্ব ১৯ দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন সফরকারীরা। ভারতের বোলারদের মধ্যে সফলতম মহম্মদ এনান ৭৯ রানে ৬ উইকেট নেন। অধিনায়ক পটবর্ধনের ২৭ রানে ৩ উইকেট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category