শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিতে নোবেল পেলেন নাভেনথাম নাভি পিলাই অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের জন্য বড় দুঃসংবাদ খেলাধুলায় সম্প্রীতি, বন্ধনে ঐক্য: ১০ অক্টোবর শুরু অ্যালায়েন্স কমিউনিটি ক্লাবের গ্রীষ্মকালীন ক্রিকেট উৎসব একনেকে ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা শুরু তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বদলাতে সংবিধানে ফিরছে গণভোটের বিধান’ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার

কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কা, নিহত ৪

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬১ Time View

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে স্টারলাইন প‌রিবহ‌নের যাত্রীবাহী বাসের ধাক্কায় মাইক্রোবা‌সের ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোর সা‌ড়ে ৬ টার দিকে মহাসড়কের বাতিসা নানকরা এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

বিষয়টি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রইছ উদ্দিন।

তিনি জানান, নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। আমরা দুর্ঘটনাকবলিত বাস এবং মাইক্রোবাস থানায় নিয়ে এসেছি।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার বাতিসা নানাকরা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা লেনে একটি পিকআপভ্যান দাঁড়িয়ে ছিল। আজ ভোরে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই পিকআপভ্যানের পেছনে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী স্টার লাইন পরিবহনের একটি বাস গিয়ে ওই মাইক্রোবাসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আমরা নিহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category