বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ১৫

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ Time View
25

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (০৮ এপ্রিল) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (০৯ এপ্রিল) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা, ৬৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫৩ গ্রাম হেরোইন, ৩৫ বোতল ফেন্সিডিল ও ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category