শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত : অর্থমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে গেলে চলবে না: প্রধানমন্ত্রী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ নিউইয়র্কে ড. ইউনূসকে হয়রানির ঘটনায় সরকারের নিন্দা

দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
ভারতের দিল্লিতে জাতীয় পতাকা মিছিল শুরুর কয়েক মিনিট আগে নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ককক্রোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক ওই মিছিলে অংশ নিতে যাওয়ার কথা ছিল তার।
এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো আটক হলেন দীপকে। এর আগে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর তাকে আটক করা হয়েছিল।
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওই প্রতিবাদের আয়োজন করা হয়েছিল।
এবারের জাতীয় পতাকা মিছিলের অন্যতম কারণ সিজেপির দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তার। গত ১৩ অক্টোবর ঐতিহাসিক প্রতিবাদস্থল হিসেবে পরিচিত জন্তর মন্তরে জাতীয় পতাকা হাতে প্রবেশের পর তাদের গ্রেফতার করা হয়। এর এক দিন আগে স্থানটিকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়।
এ ঘটনার প্রতিবাদেই ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের উদ্যোগ নেওয়া হয় বলে জানা গেছে।
মিছিলের আগে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকের বাড়িতে গিয়ে তাঁকে কর্মসূচি আয়োজন না করার বিষয়ে একটি নোটিশ দেয়। এরপরই তাকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category