রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১, মামলা ৪০ কক্সবাজারে টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৬ তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে ১৮ জনের মৃত্যু দিল্লিতে ককক্রোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক আটক বিমানবন্দরে ২০ হামলায় নিহত ১৯, আহত ৩৬৪ সাম্য, মানবিক মর্যাদা-সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী সর্বোচ্চ নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ Time View

ময়মনসিংহ সদর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কের সদর উপজেলার আলালপুর এলাকার খালেক ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হালুয়াঘাট উপজেলার কারাকান্দা গ্রামের সোসেন আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), ফুলপুর উপজেলার সিংহেরশ্বর গ্রামের তোফাজ্জল হোসেন (৬০) এবং আনুমানিক ৫০ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ময়মনসিংহ থেকে হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। আলালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা শ্যামলী বাংলা পরিবহনের একটি বাসের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জল হোসেন ও অজ্ঞাতপরিচয় আরও একজনকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সুজাউদ্দিন বলেন, আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার এসআই জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থলে আব্দুর রাজ্জাক নামে একজন নিহত হয়েছেন। তার স্বজনরা বিনা ময়নাতদন্তে মরদেহ নেওয়ার জন্য আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, সদর উপজেলার আলালপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে দুইজন মারা গেছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category