বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২ ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ ব্যর্থ করে দেওয়ার ঘোষণা ইরানের নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৭ মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৪৮তম বিশেষ বিসিএসে আরও ১৮৪ জনকে নিয়োগ ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, শান্তিপূর্ণ কর্মসূচির আহ্বান জামায়াতের একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর সিডনির লাকেম্বার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মাহবুবুল হকের মৃত্যু মক্কা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১ Time View
উত্তর-পূর্ব আলজেরিয়ার বিভিন্ন এলাকায় ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত এবং ৫৪ জন আহত হয়েছেন। তীব্র তাপপ্রবাহের মধ্যে বুধবার দেশটির বিভিন্ন অঞ্চলে ১৫৪টি দাবানলের ঘটনা রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ সায়ুদ বুধবার জানান, জিজেল প্রদেশে পাঁচজন, বেজাইয়া প্রদেশে চারজন এবং তিজি উজু প্রদেশে তিনজনের মৃত্যু হয়েছে।
বেজাইয়া প্রদেশের সুক এল তেনিন শহরের একটি হাসপাতালে দাবানলে আহতদের চিকিৎসার অবস্থা দেখতে গিয়ে তিনি জানান, সেখানে ৫৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। আহতদের অনেকেই দগ্ধ ও ধোঁয়ায় শ্বাসকষ্টে ভুগছেন।
আলজেরিয়ার সরকারি বার্তা সংস্থা এপিএস জানিয়েছে, বুধবার দেশজুড়ে ১৫৪টি আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে বেজাইয়া প্রদেশেই ৩৬টি দাবানল ছড়িয়ে পড়ে। ১৮টি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও বেশ কয়েকটি এলাকায় আগুন এখনো সক্রিয় রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, স্কিকদা, এল তারেফ, বুইরা, তিজি উজু ও তেবেসা প্রদেশের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বেজাইয়ায় ১৮টি এবং জিজেলের ১২টি পৌরসভায় আগুন জ্বলছে। পরিস্থিতি মোকাবিলায় দমকল ও বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
দাবানলের কারণে কয়েকটি এলাকা থেকে বহু পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে বাসিন্দাদের একটি ডাকঘরে আশ্রয় নিতে দেখা গেছে।
আলজেরিয়ায় গ্রীষ্মের মৌসুমে প্রায়ই ভয়াবহ দাবানল দেখা যায়। গত মাসেও দেশটিতে দাবানলে অন্তত ছয়জন নিহত হন। বিশেষজ্ঞদের মতে, তীব্র তাপপ্রবাহ, শক্তিশালী বাতাস, খরা ও জলবায়ু পরিবর্তনের কারণে ভূমধ্যসাগরীয় উপকূলের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category