রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতের ৫ সেনা নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ Time View

বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের আসাম রাজ্যে দেশটির বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে ৫ সেনা নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রত্যন্ত বিমানঘাঁটিতে অবতরণের সময় বিমানটি বিধ্বস্ত হয়। এসময় এটিতে আগুন ধরে যায়।

সংবাদমাধ্যম এনডিটিভির  প্রতিবেদনে বলা হয়েছে, বিমান বিধ্বস্তের ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিমান বাহিনী।

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা, অগ্নিবীরবায়ু খেমারাম কুমাওয়াত এবং অগ্নিবীরবায়ু দানিশ আলম।

বিমান বাহিনীর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে এবং এই কঠিন সময়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

এর আগে ভারতের বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, জোরহাট বিমানঘাঁটিতে অবতরণের সময় ভারতীয় বিমানবাহিনীর একটি এএন-৩২ বিমান দুর্ঘটনার শিকার হয়। ঘটনার কারণ জানতে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
প্রতিবেদনে বলা হয়, আন্তোনভ এএন-৩২ একটি দুই ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর ‘ওয়ার্কহর্স’ বা প্রধান কর্মক্ষম পরিবহন বিমান হিসেবে পরিচিত। সাবেক সোভিয়েত ইউনিয়নে প্রথম নির্মিত এই মডেলের প্রায় ১০০টি বিমান বর্তমানে ভারতীয় বিমান বাহিনীর বহরে রয়েছে।
এএন-৩২ বিমানটি চরম প্রতিকূল পরিবেশে কার্যকারভাবে পরিচালনার ডিজাইন করা হয়েছে এবং এটি উচ্চ-উচ্চতার বিমানঘাঁটি ও উষ্ণ গ্রীষ্মমন্ডলীয় জলবায়ুতে নিখুঁতভাবে কাজ করতে সক্ষম। বিমানটি ৭.৫ টন পর্যন্ত পণ্য, ৫০ জন যাত্রী বা ৪২ জন প্যারাট্রুপার পরিবহন করতে পারে এবং প্রত্যন্ত অঞ্চলে রসদ সরবরাহের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category