শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

মার্কিন হামলায় ২ ভারতীয় নাবিক নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩ Time View

ওমানের উপকূলীয় জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলায় দুই ভারতীয় নাবিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন নাবিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ জুন) রাতে ‘সেত্তেবেলো’ নামের ওই তেল ট্যাংকারটি লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। ঘটনাটি ঘিরে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, নিহত দুই ভারতীয় নাবিক হলেন ডেক ক্যাডেট আদিত্য শর্মা এবং ইঞ্জিন ফিটার শিবানন্দ চৌরাসিয়া। এছাড়া জাহাজটির চিফ ইঞ্জিনিয়ার পাটনালা সুরেশ এখনো নিখোঁজ রয়েছেন।

নৌ-শ্রমিকদের সংগঠন ফরওয়ার্ড সীমেনস ইউনিয়ন অব ইন্ডিয়া (এফএসইউআই)-এর সাধারণ সম্পাদক মনোজ যাদব জানান, হামলার পরপরই বিষয়টি নিশ্চিত হয় এবং নাবিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

ঘটনার পর ভারত সরকার কঠোর প্রতিক্রিয়া জানিয়ে যুক্তরাষ্ট্রের উপ-মিশন প্রধান জেসন মিকসকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায়। ভারতীয় কর্তৃপক্ষ এ হামলাকে গুরুতর উদ্বেগজনক ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ওমান উপসাগর দিয়ে যাওয়ার সময় জাহাজটির ওপর ‘নির্ভুল অভিযান’ পরিচালনা করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, ট্যাংকারটি ইরানি তেল বহন করছিল এবং নির্দেশ অমান্য করায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category