শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ৮ জন নিহত

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১২ Time View

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আঘাত হানা ৫.৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে দেশটির রাজধানী কাবুলে অন্তত ৮ জন নিহত হয়েছেন। শুক্রবার ( ইফতারের আগমুহূর্তে আঘাত হানা এই দুর্যোগে একটি ঘর ধসে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। এতে এক শিশু গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৯। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১৭৭ কিলোমিটার গভীরে। তবে পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এই গভীরতা ১৯০ কিলোমিটার বলে উল্লেখ করেছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কাবুলের উত্তর-পূর্বে হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায়।

শুক্রবার রাত ৯টা ১৩ মিনিটে (পিএসটি) অনুভূত এই কম্পনে আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। ইসলামাবাদ, রাওয়ালপিণ্ডি, পেশোয়ারসহ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন শহরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এমনকি ভারতের রাজধানী নয়াদিল্লিতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। তবে পাকিস্তানে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভৌগোলিক কারণে আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্প-প্রবণ এলাকা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে গড়ে ৫৬০ জন মানুষ প্রাণ হারান। সাম্প্রতিক এই ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ শুরু হয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category