বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫ Time View

ইসলামের পবিত্রতম স্থান সৌদি আরবে আজ ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শুক্রবার (২০ মার্চ) উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এই তথ্য নিশ্চিত করেছে। চাঁদ দেখা না যাওয়ায় এবার দেশটির মানুষ ৩০টি রোজা রাখবেন।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, সৌদি আরবে আগামী ২০ মার্চ (শুক্রবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আজ বুধবার (১৮ মার্চ) দেশটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওই ঘোষণা দেওয়া হয়েছে।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটি সন্ধ্যায় বৈঠক করে এবং দেশের কোনও প্রান্তেই নতুন চাঁদ দেখা যায়নি বলে নিশ্চিত করেছে। ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। চাঁদ দেখার মাধ্যমে নতুন মাস নির্ধারণের যে ইসলামি ঐতিহ্য রয়েছে, সেই নিয়ম অনুসরণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) রাত থেকেই এই ছুটি শুরু হবে এবং তা পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি তখন জানিয়েছিলেন, ছুটির এই ঘোষণা নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে আগেভাগেই পরিষ্কার করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি গুছিয়ে নিতে পারবে এবং জরুরি খাতের কার্যক্রম সচল রেখেও কর্মীরা ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category