শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :

পাকিস্তানের ইসলামাবাদে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ৩১

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৬ Time View
Screenshot
27

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৬৯ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে তালরাই কালান এলাকার খাদিজা তুল কুবরা শিয়া মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হামলাকারী প্রথমে মসজিদের প্রবেশপথে গুলি চালায় এবং পরে নিজ শরীরে বহন করা বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের তীব্রতায় মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ঘটনাস্থলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আহতদের ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। হাসপাতালগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের রক্তদানের আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি। পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলো হামলার পেছনে জঙ্গি সংগঠনগুলোর সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল ঘিরে তদন্ত জোরদার করা হয়েছে।

হামলার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, দায়ীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাও এ হামলার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category